বান্দরবান লামা থানাধীন এলাকা থেকে নিখোঁজ হওয়া ৩ স্কুলছাত্রী উদ্ধার


admin - প্রিন্ট সংস্করণ - আপডেট - 15 October, 2026 3:08
বান্দরবান লামা থানাধীন এলাকা থেকে নিখোঁজ হওয়া ৩ স্কুলছাত্রী উদ্ধার

লামা:

গত ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় বান্দরবান জেলার লামা থানাধীন ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ছাত্রীরা হলেন, রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)।

গত ১৪ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন, খুলশী থানাধীন ২ নং রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসা থেকে পৃথকভাবে তাঁদের উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, তাঁরা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিলেন।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত তিন স্কুলছাত্রীকে তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।