বাবার মৃত্যুর ৮১তম দিনে মেয়ের Golden GPA-5 অর্জন, সাফল্যের আনন্দে মিশে আছে বাবাকে হারানোর শূন্যতা


admin - প্রিন্ট সংস্করণ - আপডেট - 31 October, 2026 11:44
বাবার মৃত্যুর ৮১তম দিনে মেয়ের Golden GPA-5 অর্জন, সাফল্যের আনন্দে মিশে আছে বাবাকে হারানোর শূন্যতা

ডুলহাজারা কলেজের প্রয়াত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের ছৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর একমাত্র কন্যা নূরে নাজাত দিবা ১১০০-এর অধিক নম্বর পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
‎
‎কিছু আনন্দের মুহূর্ত আছে, যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে এক বুক কান্না; আর সাফল্যের উজ্জ্বলতায় বারবার মনে পড়ে প্রিয় কোনো মানুষের শূন্যতা।
‎
নূরে নাজাত দিবা এইচএসসি পরীক্ষা-২০২৬-এ ১১০০-এর অধিক নম্বর পেয়ে Golden GPA-5.00 অর্জন করেছে। বাবার মৃত্যুর মাত্র ৮১তম দিনে মেয়ের এমন অসামান্য সাফল্য সত্যিই আনন্দময় এক আবেগঘন অধ্যায়।
‎
‎তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দিবা নিজের ফেসবুক আইডিতে লিখেছে— “বাবা থাকলে খুশি হতেন।”
‎
‎কথাটি ছোট, কিন্তু এর গভীরতা অনেক। আহা! আজ যদি বাবা পাশে থাকতেন, মেয়ের এই সাফল্যে নিশ্চয়ই আনন্দে তাঁর বুক ভরে উঠত। মাথায় হাত রেখে দিতেন একরাশ দোয়া, আর গর্বভরে বলতেন— আমার মেয়ে পেরেছে!
‎
‎বাবা আজ পৃথিবীতে নেই, কিন্তু বিশ্বাস করি, ওপারে থেকেও মেয়ের এই অর্জনে তিনি নিশ্চয়ই আনন্দিত। হয়তো আকাশের ওপার থেকে নীরবে আশীর্বাদ করছেন তাঁর প্রিয় সন্তানকে।
‎
‎দিবার সাফল্য অবশ্য একদিনের নয়। তার অর্জনের ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য সম্মাননা। গান, নাচ, আবৃত্তি, অভিনয়সহ নানা সাংস্কৃতিক অঙ্গনে সে রেখেছে মেধা ও প্রতিভার স্বাক্ষর।
‎
‎প্রিয় দিবা, জীবনের এই কঠিন সময়ে শত আঘাত বুকে ধারণ করেও বাবা-মায়ের স্বপ্নকে হৃদয়ে লালন করে সামনে এগিয়ে চলো। মনে রেখো, তোমার প্রতিটি সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তোমার বাবার স্বপ্ন, ভালোবাসা ও প্রত্যাশা। তুমি থেমে যাওয়ার মেয়ে নও; তোমার মেধা, প্রতিভা ও মনোবল তোমাকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে—ইনশাআল্লাহ।
‎
‎আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন, জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ করুন এবং জীবনের প্রতিটি ধাপে সাফল্য দান করুন। মরহুম বাবাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।
‎
‎আবারও প্রাণঢালা অভিনন্দন ও অফুরন্ত দোয়া রইল, প্রিয় দিবা।
‎
‎তোমার সাফল্যে আজ আনন্দিত সবাই, আর তোমার এই অর্জনের প্রতিটি অশ্রুবিন্দুতে মিশে আছে বাবার প্রতি অমলিন ভালোবাসা।
‎
‎বাবা নেই, কিন্তু বাবার স্বপ্ন বেঁচে থাকুক মেয়ের প্রতিটি অর্জনে।